ফেনীতে প্রথম আলোর উদ্যোগে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগমীকাল শুক্রবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।এতে অতিথি থাকবেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ডিএ বিলকিস আরা চৌধুরী, ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. তায়বুল হক, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাক হাসান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ। অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট তুলে দেবেন।সংবর্ধনার জন্য যেসব শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে, তাদের প্রথম আলো ফেনী আঞ্চলিক কার্যালয় থেকে দেওয়া চিঠি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।