প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে ফেনী জেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে। আগামী ১৫ জুন শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হবে। ফেনীর ট্রাংক রোডের প্রথম আলো কার্যালয়ে (সুলতান ম্যানসন, তৃতীয় তলা) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ১৩ জুন পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত) চলবে। নিবন্ধনের সময় নম্বর পত্রের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) ফটোকপি এবং নম্বর পত্রের অপর পৃষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মা-বাবার নাম বাংলায় লিখে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।যোগাযোগ: প্রথম আলো, ফেনী আঞ্চলিক কার্যালয়, ট্রাংক রোড, ফেনী। ফোন: ০৩১ ৬৩২৫৫, ০১৯১২ ৪৪৪১৯০ ও ০১৮১৮ ৭৪৩৯৩৮, ০১৮২৩ ২৫২৫৫০।