প্রথম আলোর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৫ জুন দুপুর আড়াইটায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি এর আগে ৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। এদিকে তারিখ পরিবর্তন হওয়ায় বেড়েছে শিক্ষার্থীদের নিবন্ধনের সময়ও। ১৩ জুন পর্যন্ত সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে।নিবন্ধনের সময় মূল নম্বরফর্দের (মার্কশিট) ফটোকপি এবং নম্বরফর্দের উল্টো পৃষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মা-বাবার নাম ‘বাংলায়’ লিখে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: প্রথম আলো, কক্সবাজার কার্যালয়, ফোন: ০৩৪১৬২৮৫৩, মুঠোফোন: ০১৫৫২২০৩২৮৩ ও ০১৭১৩১০৩৮৭৬।