প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে কক্সবাজার জেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী ৮ জুন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখন শহরের ঝাউতলার প্রথম আলো কার্যালয়ে জিপিএ-৫ পাওয়াদের নিবন্ধন (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত) চলছে। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। নিবন্ধনের সময় নম্বর ফর্দের (মার্কশিট) ফটোকপি জমা এবং নম্বর ফর্দের পেছনে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম বাংলায় লিখে জমা দিতে হবে। যোগাযোগ: প্রথম আলো, কক্সবাজার কার্যালয়। ফোন: ০৩১৪১৬ ২৮৫৩, মুঠোফোন: ০১৫৫২২০৩২৮৩ ও ০১৭১৩১০৩৮৭৬।