প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাটহাজারী বন্ধুসভা। ৪ নভেম্বর বেলা ১১টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ ও হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আকতার কর্মসূচির সূচনা করেন। বৃক্ষরোপণ শেষে বন্ধু মহিউদ্দীন খান বাপ্পুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রথম আলোর হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. রাশেদ, বন্ধুসভার সদস্য আবদুল মান্নান, মোরশেদ আলম, ইকবাল হোসেন, মো. মুছা, মো. সবুজ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা প্রথম আলোর বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করেন। হাটহাজারীতে ইদানীং মাদকের ব্যবহার বেড়ে যাওয়াতে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। সভায় হাটহাজারী বন্ধুসভার উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি জোরদার করার সিন্ধান্ত নেওয়া হয়।