প্রথম জিপিএ-৫ বান্দরবানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলায় এই প্রথম আট শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (বিসিপিএসসি) ও সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন। পাঁচটি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে বিসিপিএসসি প্রথম পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। জিপিএ-৫ পেয়েছেন সাতজন। এবার তাই জেলার সেরা এ শিক্ষাপ্রতিষ্ঠান।জানা গেছে, জেলায় দুটি সরকারি ও তিনটি বেসরকারি কলেজ থেকে এবার ৫৬৬ জন পরীক্ষা দেন। পাস করেছেন ৩৪১ জন। বান্দরবান সরকারি কলেজের ২১৮ জনে ৮৫, বিসিপিএসসিতে ৪৬ জনের সবাই, লামা মাতামুহুরি কলেজে ১২১ জনে ৯৯, নাইক্ষ্যংছড়ি কলেজে ৬৮ জনে ৩২ জন, বান্দরবান সরকারি মহিলা কলেজে ১১৩ জনে ৭৯ জন পাস করেছেন। বিসিপিএসসির বাংলা বিভাগের শিক্ষক মো. ইয়াকুব বলেন, ‘ফলাফল নিয়ে আমরা খুব খুশি। কারণ এসএসসি ও এইচএসিতে প্রথম অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ ও সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছি। জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।’ বান্দরবান সরকারি মহিলা কলেজও প্রথম পরীক্ষায় অংশ নেয়, জিপিএ-৫ পেয়েছেন একজন। কলেজের অধ্যক্ষ মো. শফিক উদ্দিন বলেন, ‘আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঝরেপড়া অনেক ছাত্রীকেও প্রথম ব্যাচে ভর্তি করিয়েছি। কলেজের প্রশাসনের লোকজন ও শিক্ষক-শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করেছেন।’ তবে সেই তুলনায় উত্তীর্ণের সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অধ্যক্ষ।