প্রথম যারা কেমন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণী পাওয়া তো চাট্টিখানিক কথা নয়। মাথার ঘাম পায়ে ফেলে তবেই মেলে প্রথম শ্রেণীর ফল। আর তা যদি হয় প্রথম শ্রেণীতে প্রথম তখন শিক্ষার্থীর শ্রম সার্থক মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলেই খোঁজ পাওয়া গেল এমন চার মেধাবীর। মিথুন ব্যানার্জিভাষাবিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন মিথুন ব্যানার্জি।‘বাড়িতে কেউ কখনো আমাকে পড়তে বলত না। আসলে পড়তে বলার কোনো লোকই ছিল না। তাই নিজে থেকেই পড়তাম। কখনই কোনো প্রাইভেট শিক্ষকের কাছে যাইনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিংও না। যদিও ইচ্ছে ছিল সাহিত্যে পড়ার, ভর্তির সুযোগ মিলল ভাষাবিজ্ঞানে। পড়তে গিয়ে মজা পেয়ে গেলাম।’ জানান মিথুন।তিন ভাইবোনের মধ্যে মেজো মিথুন। একটা বিষয়ে ভাইবোনের মধ্যে খুব মিল ছিল। তিনজনই বই পড়তে পছন্দ করতেন। গল্প, কবিতা, উপন্যাস—সব। তিনি ছাড়া বাকি দুজন এখন ইংরেজি সাহিত্যের ছাত্র।সম্মান প্রথম বর্ষে পড়ার সময় তাঁর তেমন কোনো বন্ধু ছিল না বললেই চলে। নতুন পরিবেশ, নতুন ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় স্থানটি হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারটি। শুনলাম তাঁর মুখেই, ‘তখন আসলে কিছু করার ছিল না। হয়তো সে জন্যই গ্রন্থাগারে বসে বসে বই পড়া হতো। ক্লাসের বই, ক্লাসের বাইরের বই—সবই পড়তাম। একরকম সময় কাটানো বলা যায়। যখন প্রথম বর্ষের ফলাফলে প্রথম হয়ে গেলাম, মায়ের হাসিভরা মুখ দেখে মনে হলো ভালো একটা কিছু করে ফেলেছি। নিয়মিত পড়ালেখাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে।’মিথুন ব্যানার্জি শিক্ষক হতে চান। একজন আদর্শ শিক্ষক, একেবারে তাঁর ছোট মামা আর খালার মতো। ছোটবেলা থেকে তাঁদের দেখে দেখেই শিক্ষার পথে আজীবন থাকার ইচ্ছে তাঁর।মহসিনা আক্তারপড়ালেখায় একেবারেই ছিল না মন। আর পড়া মুখস্থ করা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সেই মহসিনাই এবার নাট্যকলা বিভাগ থেকে ২০০৮ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।সবচেয়ে সহজ কাজ তবে কী ছিল মহসিনার কাছে? জানা গেল, ছোটবেলা থেকেই অভিনয় করতে খুব ভালো লাগত তাঁর। ‘স্কুলে পরীক্ষা দিতে যাই বা না যাই, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন গিয়ে ঠিকই হাজির হতাম। এখনো মনে পড়ে, স্কুলে রাজনৈতিক নেতার চরিত্রে একক কৌতুক অভিনয় করে সবারই খুব প্রশংসা পেয়েছিলাম।’ জানান মহসিনা। পরিবারে মহসিনা ‘আঁখি’ নামে পরিচিত। তাঁর দুই ভাই পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা-মা-ভাই কখনো চিন্তাও করেননি যে আঁখি কোনো দিন এত ভালো ফল করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে যখন ভর্তির সুযোগ পেলেন, তখন মা-বাবা ও ভাইদের কাছে ‘বিষয়’ নয়, বরং তিনি যে এখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এটিই ছিল মহা আনন্দের।প্রথম বর্ষে হলে এসে পেলেন নিজের মতো করে চলার স্বাধীনতা। প্রথম বর্ষে প্রথম হতে না পারলেও দ্বিতীয় বর্ষের ফলাফলে ঠিকই প্রথম হলেন।‘নাট্যকলায় ভর্তি হওয়ার পর আমার মনে হলো এত দিনে আমি আমার ঠিক জায়গাটি পেয়ে গেছি। নাট্যকলায় খুব পরিশ্রম করতে হয়। পরিশ্রমলব্ধ ব্যবহারিক ক্লাসগুলোই হয়ে উঠল আমার নেশার মতো।’ নিজের ছোটবেলার প্রিয় শখটি এখন হয়ে উঠেছে তাঁর নেশা। এ নেশা নিয়েই থাকতে চান তিনি। নাট্যকলা বিষয়ে উচ্চতর পড়ালেখা করতে চান দেশের বাইরে গিয়ে। মঞ্চনাটকের সঙ্গেই জড়িত থাকতে চান।হাজেরা বিনতে সুফিয়ানপুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগ থেকে ২০০৯ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন হাজেরা বিনতে সুফিয়ান।বন্ধুদের কাছে হাজেরা ‘মৌসুমী’ নামে পরিচিত। বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়ের প্রতি ছিল তাঁর আগ্রহ।‘বড় আপু আর ভাইয়া ছিলেন ডাক্তার। তাই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। আপু আর ভাইয়া বলল, “আমরা তো শুধু ওষুধ দিয়ে রোগ সারাই, তুমি এক কাজ করো, রোগ যেন না হয় তা নিয়ে পড়ো।” কারণ, আমরা যদি পুষ্টিগুণ বুঝে খাওয়াদাওয়া ঠিকমতো করি তাহলে তো আর রোগ হওয়ায় আশঙ্কা নেই।’ এভাবেই বললেন হাজেরা।বোন আর ভাইয়ের উৎসাহে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান পড়া শুরু করেন তিনি। বিষয়টি প্রথম থেকেই খুব ভালো লেগে যায় তাঁর। ভালো ফলটা এসেছে নিয়মিত পড়াশোনা করার ফলেই। ভবিষ্যতে দেশের অপুষ্টিজনিত শিশুদের জন্য কিছু করতে চান হাজেরা।নাঈমা ইসলাম২০০৯ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সংগীত বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন নাঈমা ইসলাম।‘ছোটবেলা থেকেই শখ ছিল গান গাওয়ার। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি—আমার প্রথম শেখা গান। এটা শিখেই স্কুলের এক প্রতিযোগিতায় গেয়েছিলাম। তখন বুঝতে পারিনি আমার এ শখের বিষয় নিয়ে পড়ার সুযোগ মিলবে কোনো দিন।’‘ভালো হচ্ছে, ভালো গাইছ, পারবে তুমি,’ নাঈমার বাবা-মায়ের এই কথাগুলো এখনো তাঁর শিক্ষাজীবনে চলার পথের পাথেয়। ভালো ফল করার পেছনে তাঁর বাবা-মায়ের উৎসাহই সবচেয়ে বেশি। এ কারণেই প্রতিবছর প্রথম হয়ে স্নাতকেও প্রথম শ্রেণীতে প্রথম হতে পেরেছেন তিনি।রবীন্দ্রসংগীত নিয়ে অনেক দূরে যেতে চান নাঈমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে শান্তিনিকেতনে পড়ার স্বপ্ন তাঁর।