প্রথমা থেকে প্রকাশিত চারটি বইয়ের আলোচনা সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে প্রথমা থেকে প্রকাশিত চারটি গ্রন্থের ওপর এক আলোচনা সভা আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫ টায় থিয়েটার ইনস্টিটিউট এর গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান। আলোচনা করবেন প্রফেসর অনুপম সেন, মাহবুবুল হক, গোলাম মুস্তাফা. ফেরদৌস আরা আলীম ও হরিশংকর জলদাস। আলোচ্য গ্রন্থগুলো হল ভুঁইয়া ইকবালের রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ, আবুল মোমেনের রবীন্দ্রনাথ, মুসলিম মানস ও বাংলাদেশের অভিযাত্রা, আবুল মোমেন সম্পাদিত রবীন্দ্র ভ্রমণ-সাহিত্য সমগ্র, আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ, এই সময়ে। অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি