প্রদর্শনী সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে উৎসবের মঞ্চে গান করেছেন পুলক, রন্টি ও সাব্বির, কিশোর, রাজীব ও নওরীন এবং সালমা
বিয়ে উৎসবের মঞ্চে গান করেছেন পুলক, রন্টি ও সাব্বির, কিশোর, রাজীব ও নওরীন এবং সালমা
পালকিতে চড়েছেন দর্শক
পালকিতে চড়েছেন দর্শক

প্রতিপাদ্য ছিল—বিয়ের বাজার হোক দেশেই। তাই দেশি ধাঁচেই বিয়ে উৎসবের পুরো আঙিনা আর হলঘর দুটো সাজিয়ে রেখেছিলেন বিয়ের বাজারের সঙ্গে জড়িয়ে থাকা উদ্যোক্তারা। প্রতিষ্ঠানের ধরনের সঙ্গে মিলিয়েই নিজের স্টল সাজিয়েছিলেন সবাই। পন্ডসের স্টলে ছিল ইউনিলিভারের এই ব্র্যান্ডের নানা পণ্য আর ত্বকের ধাঁচ চেনার সুযোগ। আয়োজন ব্যবস্থাপনার স্টলগুলোতে ছিল বিশেষ

বিয়ে উৎসবের দুই দিনেই স্টলগুলোয় ছিল দর্শকদের পদচারণ
বিয়ে উৎসবের দুই দিনেই স্টলগুলোয় ছিল দর্শকদের পদচারণ

সুযোগের ছড়াছড়ি, সৌন্দর্য প্রতিষ্ঠানগুলোর স্টলে বিভিন্ন সেবার খুঁটিনাটি জানাতে ছিলেন তাদের কর্মীরা। সাজ কেমন করেন তাঁরা, এটা বোঝারও সুযোগ ছিল। পারলারের স্টলে ছিল বিয়ে সাজে সাজানো কনে মডেলরা। পারসোনার স্টলে ছিল সরাসরি মেহেদি লাগানোর সুযোগ। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, ‘আয়োজন বিয়ের, আর আমাদের কাজও সৌন্দর্যবর্ধন নিয়ে। তাই নিজের কাজ উপস্থাপন করতে বউ সাজিয়ে আনার আর কোনো বিকল্প খুঁজে পাইনি।’ সৌন্দর্যপণ্য, বিয়ের পোশাক, শাড়ি, গয়না, বিয়ের ছবি আর ইভেন্ট, ব্যান্ড বাজনা, পালকি, মধুচন্দ্রিমা, মিষ্টি, দেয়ালের রং কিংবা বিয়ের পরের হাঁড়ি-পাতিলের পসরা—কিসের স্টল ছিল না, সেটাই খুঁজতে লেগেছিলেন অনেকে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামান্থা হাসতে হাসতে বললেন, ‘পরের বার সত্যি সত্যি কাউকে বিয়ে পড়িয়ে দিলেই বোধ হয় আয়োজন সম্পূর্ণ হবে। সবই তো তৈরি আছে দেখছি।’ এমনিক যাঁরা বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, শুধু কনে খুঁজে পাওয়া বাকি। তাঁদের জন্যও ছিল ম্যারেজ মিডিয়ার স্টল।