প্রদীপ জ্বেলে শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে প্রদীপ প্রজ্বলন করেছে গণসাংস্কৃতিক কেন্দ্র। ১ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি মুহাম্মদ নুরুল হুদা। এরপর শোভাযাত্রা বের করেন সংস্কৃতিকর্মীরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক করিম উল্লাহ। সদস্যসচিব কল্লোল দে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি বদরুল আহাসান খান, উদীচীর কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী, প্রকৌশলী বদিউল আলম, নাট্যসংগঠক আবদুল মতিন, জামাল হোসেন, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, কবি কামরুল হাসান, জেলা খেলাঘর আসরের আহ্বায়ক আবুল কাশেম, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি অনিল দত্ত, যুবজোট নেতা রমজান আলী সিকদার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ, সমাজকর্মী মংথেলা রাখাইন, আনোয়ার হাসান চৌধুরী, কালাম আজাদ, ফাতেমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। দিন দিন যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তাতে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।