প্রধান নির্বাহীদের নেতৃত্ব বিকাশবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাহীদের নেতৃত্ব বিকাশবিষয়ক কর্মশালায় প্রশিক্ষকদের সঙ্গে অংশ নেওয়া কর্মকর্তারা
প্রধান নির্বাহীদের নেতৃত্ব বিকাশবিষয়ক কর্মশালায় প্রশিক্ষকদের সঙ্গে অংশ নেওয়া কর্মকর্তারা

বিশ্বসেরা সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা ইনস্টিটিউট আইএমডির প্রশিক্ষকদের তত্ত্বাবধানে গত ৩১ মে পতেঙ্গা বোট ক্লাবে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নেতৃত্ব বিকাশবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো এ ধরনের কর্মশালার আয়োজন করে চিটাগাং ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (সিআইএম)। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এ কে খান অ্যান্ড কোম্পানি লি. (একেকে), বিএসআরএম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), চিটাগাং স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি), ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং চেয়ারম্যান কামরান বকর, একেকের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন কাশেম খান।
প্রশিক্ষক হিসেবে ছিলেন আইএমডির চার্লস ধনরাজ, লিফ জবলম ও পাশা মাহমুদ।
কর্মশালায় এ কে খান অ্যান্ড কোম্পানি লি. (একেকে), বিএসআরএম, বায়েজিদ স্টিল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিইএটি, কোটস, এইচআরসি গ্রুপ, পেডরোলো গ্রুপ, পিকেএসএফ, ইউনিলিভার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রভৃতি প্রতিষ্ঠানের ৪০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক অংশ নেন। বিজ্ঞপ্তি।