পাহাড়তলী হজক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় উপহজ কার্যালয় চালু করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর সম্প্রতি স্মারকলিপি পেশ করেন হজযাত্রী কল্যাণ পরিষদের নেতারা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, মহাসচিব আবদুল করিম, কাজী মো. সাহাদাৎ হোসাইন, শাহজাদা কায়ছার, শফিকুর রহমান, সালেহ আহমেদ, এ কে এম সাইফুদ্দিন, মো. নুরুল আমিন, মো. ছমি উদ্দিন, মোহাম্মদ শরীফ, মমতাজ কামাল চৌধুরী, ইফতেখার উদ্দিন প্রমুখ। হজযাত্রী কল্যাণ পরিষদ স্মারকলিপিতে পাঁচ দফা দাবিও পেশ করে প্রধানমন্ত্রীর কাছে। এসব দাবির মধ্যে রয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে কর্মকর্তা-কর্মচারী জরুরি ভিত্তিতে পাহাড়তলী হাজি ক্যাম্পে পদায়ন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চট্টগ্রাম বিভাগের হজযাত্রীদের পরিবহনের স্থায়ী নির্দেশনা প্রদান। বিজ্ঞপ্তি।