প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজযাত্রীদের কল্যাণ বিষয়ক নয় দফা সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে হজযাত্রী কল্যাণ পরিষদ। ১ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে এই সুপারিশ পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, মহাসচিব আবদুল করিম, অর্থ সচিব আবু মোহাম্মদ নুরুল ইসলাম ও দপ্তর সচিব সালেহ আহমেদ।
এর আগে পরিষদের এক জরুরি মতবিনিময় সভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে হজযাত্রীদের কল্যাণ বিষয়ক নানা আলোচনা করা হয়। সভায় সদ্য হজ করে আসা হাজিরা অংশ নেন। ওই সভাতেই প্রধানমন্ত্রীর কাছে নয় দফা দাবি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি