এই নগরে-দূর গ্রামে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তাদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ১২ জুন ইস্টার্ন রিফাইনারির প্রশাসনিক ভবনে তাঁরা সাক্ষাৎ করেন। ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের ৩৮৭তম সভা উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা, ইস্টার্ন রিফাইনারি বোর্ডের পরিচালক মোহাম্মদ আলী খান, মো. ওয়াসিম জব্বার, ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. আলী আফজাল প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল্লাহ আল মোবিন চৌধুরী। বিজ্ঞপ্তি।