প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী তৃতীয় সেতু প্রস্তত। সেতুর দুই দিকে দেড় কিলোমিটার দীর্ঘ সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের কাজও শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর স্বপ্নের সেতুটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের ওপর নির্ভর করছে সেতুটি উদ্বোধনের দিনক্ষণ। ৩৮০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি চালু হলে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের বাসিন্দাদের যাতায়াত ছাড়াও পর্যটকদের ভ্রমণে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালের ১৯ এপ্রিল শাহ আমানত সেতুর কাছে তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণকাজ শুরু হয়, যা ২০০৯ সালে শেষ হওয়ার কথা ছিল। নির্মাণসামগ্রীর ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে এটির নির্মাণকাজের সময় এক বছর বাড়ানো হয়। কর্ণফুলী তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক ও প্রকৌশলী বিধানচন্দ্র ধর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গাড়ি চলাচলের জন্য সেতু প্রস্তুত। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় আছি আমরা। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রীর আসার দিনক্ষণ মন্ত্রণালয় ঠিক করবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই সেতুটি খুলে দেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে প্রকৌশলী বিধানচন্দ্র বলেন, ‘ঈদের আগে বা পরে সেতু উদ্বোধন হতে পারে। পাঁচ-ছয় দিনের নোটিশে প্রধানমন্ত্রী চট্টগ্রামে এলেও আসতে পারেন। আমরা সে অপেক্ষায় আছি।’সওজ সূত্র জানায়, কর্ণফুলী তৃতীয় সেতুটি ‘এক্সট্রা ডোজ কেব্ল সেতু’ নামে পরিচিত। প্রথম দিকে এর ব্যয় ধরা হয় ৫৯০ কোটি। কিন্তু খরচ হয়েছে ৩৮০ কোটি টাকা। সেতুটি নির্মাণে অর্থ জোগান দিয়েছে কুয়েত সরকার। চীনের এমবিইসি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। সওজ সূত্র জানায়, কর্ণফুলী তৃতীয় সেতুর দৈর্ঘ্য ৯৫০ মিটার এবং প্রস্থ ২৪ দশমিক ৪৭ মিটার। অর্থাৎ এই সেতু চার লেনের চেয়ে বেশি চওড়া। সেতুর মাঝখানে বিভাজক (ডিভাইডার) আছে। সেতুর দুই পাশে রিকশা, ঠেলাগাড়ি তথা কম গতির গাড়ি চলাচলের জন্য আছে আরও দুটি লেন। তাত্ক্ষণিক সুফল মিলছে না: বিগত সরকারগুলোর অদূরদর্শিতার কারণে বহদ্দারহাট থেকে কর্ণফুলী তৃতীয় সেতু পর্যন্ত (পাঁচ কিলোমিটার) সংযোগ সড়কের প্রস্থ না বাড়ানোয় সেতু চালুর তাত্ক্ষণিক সুফল পাবেন না যাত্রীরা। বরং বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত দীর্ঘ সড়কে যানজট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। সাড়ে তিন বছর আগে সেতুর নির্মাণকাজ শুরুর সঙ্গে সংযোগ সড়কটির প্রস্থ বাড়ানোর কাজ শুরু করা হলে এমন সমস্যা হওয়ার আশঙ্কা ছিল না।জানা গেছে, বহদ্দারহাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত সড়কটি দুই লেনের। বর্তমান সরকার এটি চার লেনের চেয়ে আরও চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণফুলী তৃতীয় সেতুর আদলে সংযোগ সড়কটিও গাড়ি চলাচলের জন্য চার লেন করা হবে। এ ছাড়া, সড়কের দুই পাশে কমগতির গাড়ি (স্লো ভেহিক্যাল) তথা রিকশা ও ঠেলাগাড়ির জন্য আলাদা লেন করা হবে বলে জানা গেছে। শাহ আমানত সেতুর ইজারাদারসহ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে ছোট-বড় ছয় হাজার গাড়ি পারাপার হচ্ছে। তৃতীয় কর্ণফুলী সেতু চালু হলে শাহ আমানত ও কালুরঘাট সেতু এবং ব্রিজঘাটা ফেরিঘাটের সব গাড়ি এ ঠেলাগাড়ির জন্য আলাদা লেন করা হবে বলে জানা গেছে। শাহ আমানত সেতুর ইজারাদারসহ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে ছোট-বড় ছয় হাজার গাড়ি পারাপার হচ্ছে। তৃতীয় কর্ণফুলী সেতু চালু হলে শাহ আমানত ও কালুরঘাট সেতু এবং ব্রিজঘাটা ফেরিঘাটের সব গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করবে। ওই সময় কর্ণফুলী তৃতীয় সেতু পারাপারের গাড়ির সংখ্যা ১২-১৩ হাজারে উন্নীত হতে পারে। সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কর্ণফুলী তৃতীয় সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি চার লেন করার জন্য সরকার ১৪২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সংযোগ সড়কের রাহাত্তারপোল ও কালামিয়ার বাজারে দুটি পাতালপথের (আন্ডারপাস) নকশা তৈরির কাজ চলছে। নকশা তৈরি ও ভূমি অধিগ্রহণ শেষ হলেই দরপত্র আহ্বানের মধ্য দিয়ে কাজ শুরু করা হবে। ২০১৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ হবে। কর্ণফুলী তৃতীয় সেতু চালু হলে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের বাসিন্দা ছাড়াও পর্যটকদের ভ্রমণসুবিধা বাড়বে বলে তিনি আশা করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক বান্দরবান ও কক্সবাজার ভ্রমণে আসেন। আর প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সঙ্গে স্থায়ী সংযোগ তৈরি করে দেবে কর্ণফুলী তৃতীয় সেতু।