প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবর্তক শিশুসদনের প্রাথমিক শাখায় আনন্দঘন পরিবেশে সম্প্রতি বই উৎসব অনুষ্ঠিত হয়। এখানকার ২৬০ জন ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেন প্রবর্তক শিশুসদনের কার্যকরী কমিটির সদস্য রীতা দত্ত। তিনি বলেন, নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা বছরের প্রথম থেকে নতুন উদ্যমে লেখাপড়ায় মনোনিবেশ করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুসদনের তত্ত্বাবধায়ক নেলী দত্ত ও শিক্ষকেরা। শেষে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। বিজ্ঞপ্তি।