প্রবাদের আক্ষরিক প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাদ-প্রবচনের আক্ষরিক প্রয়োগ করলে কেমন হয়? ভেবেছেন মাহবুব আলম, এঁকেছেন নাইমুর রহমান

নাচতে না জানলে উঠান বাঁকা
আক্ষরিক প্রয়োগ
উঠান বা মাঠ কিংবা হতে পারে পাহাড়ও—বাঁকা নাকি সোজা? সেটা জানার জন্য তার ওপর কাউকে একটু নাচতে বলুন। নাচতে না পারলে বুঝে নেবেন পৃষ্ঠটি বাঁকা।

বিপদে বন্ধুর পরিচয়
আক্ষরিক প্রয়োগ
জাতীয় পরিচয়পত্র নেই এমন কারও আসল পরিচয় জানতে তাকে বন্ধু বানান। তারপর বিপদে পড়ার ভান করুন। এভাবেই জেনে নিতে পারবেন তার
আসল পরিচয়।

কীর্তিমানের মৃত্যু নেই
আক্ষরিক প্রয়োগ
কারও কোনো ভালো কীর্তি আছে কি না, সেটা জানার জন্য তার অতীত দেখার দরকার নেই। বরং দেখে নিন, তিনি জীবিত নাকি মৃত।

কয়লা ধুলে ময়লা যায় না
আক্ষরিক প্রয়োগ
কোনো কিছু ধোয়ার পরও যদি ময়লা না যায়, তাহলে বুঝে নিতে হবে আপনি কয়লা ধোয়ার চেষ্টা করছেন! এই বৃথা চেষ্টা বাদ দিয়ে জামাকাপড় ধোয়ার চেষ্টা করুন।

অভাগা যেদিকে যায়, সাগরও শুকিয়ে যায়
আক্ষরিক প্রয়োগ
কোনো জলাশয় কম সময়ের মধ্যে সেচতে হলে জলাশয়ের সামনে একজন সনদপ্রাপ্ত অভাগা ব্যক্তিকে দাঁড় করিয়ে দিন। জলাশয়টি দ্রুতই পানিশূন্য হয়ে যাবে।