প্রবাসী প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমরা তখন সৌদি আরবে থাকতাম। বয়স আমার খুব একটা বেশি না। পাশের গলিতে আমাদের এক আত্মীয় থাকত, যাদের বাসায় আমাদের খুব যাওয়া-আসা ছিল।
মাঝেমধ্যে ওই আত্মীেয়র বাচ্চাদের সঙ্গে খেলতাম। খেলতে খেলতে একদিন আবিষ্কার করলাম, ওদের পাশের বাসার এক অারব ছেলে আমাদের খেলা খুব মনোযোগ দিয়ে দেখে। কিন্তু কথা বলে না। দেখতে দেখতে ছেলেটার প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নিতে থাকে।
প্রতি ঈদের নামাজ শেষে ছেলেটা আমার গলির মুখে এসে উঁকি দিত, আমিও ওকে দেখতাম। ছেলেটা হাসত, আমিও হাসতাম।
তারপর দেশে চলে এসেছি। কিন্তু এখন ১১ বছর পরও ছেলেটার হাসিটি ভুলতে পারিনি।
বনশ্রী, রামপুরা।