প্রবীণতম গরিলার পরিবারে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্ত্রী গরিলাটির নাম কোলো। বয়স ৫৭ বছর। প্রাণিবিদেরা খবর রেখেছেন, এমন গরিলাদের মধ্যে কোকোই সবচেয়ে বয়স্ক। তার জন্য আছে একটা সুখবর। সম্প্রতি তার একটি পুতি জন্ম নিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ‘কলম্বাস জু অ্যান্ড অ্যাকুরিয়াম’ চিড়িয়াখানায় গত বুধবার জন্ম নিয়েছে জেজে নামের এক গরিলাশাবক। সে কোলোর পুতি। শাবকটি ছেলে নাকি মেয়ে—সেটা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। কারণ, জন্মের পর থেকেই শাবকটি মা তাবিবুর কোলে সেঁটে আছে। দুজনেই আগামী কয়েক মাস লোকচক্ষুর আড়ালে থাকবে।
ওই চিড়িয়াখানার সুপরিচিত গরিলা পরিবারের উত্তরাধিকারী জেজে। তার ‘পরদাদি’ কোলো এখনো জন্মস্থান কলম্বাস জুর বাসিন্দা। জেজের বাবা দ্বিতীয় মাকাম্বো হচ্ছে কোলোর নাতি। মাকাম্বো ও তার ভাই মোসুবা ছিল পশ্চিম গোলার্ধের প্রথম যমজ গরিলা।