প্রভাতের আমন্ত্রণে

৫ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। একক নৃত্য পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উম্মে জান্নাতুল মাওয়া। এ ছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বন্ধুসভার ফারহান কবির ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সাইদুজ্জামান ও জান্নাতুল বাকের। আরও উপস্থিত ছিলেন মনোয়ারা বিনতে মম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান (প্রভাষক ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ)।