প্রমার আবৃত্তি অনুষ্ঠান কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠন আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘স্বপ্নে হারাই অচিনপুর’ শীর্ষক শিশুতোষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রমার পূর্ণাঙ্গ প্রযোজনা ‘রঙিন ফানুস’ ও শিশুশিল্পীদের একক আবৃত্তি পরিবেশিত হবে। এ ছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে ফুলকি-সহজপাঠ, নির্মাণ আবৃত্তি একাডেমি, তারুণ্যের উচ্ছ্বাস ও সুচয়ন ললিতকলা কেন্দ্রের শিশুশিল্পীরা। বিজ্ঞপ্তি।