জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৯ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হলো প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘স্বপ্নে হারাই অচিনপুর-২’। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রমার সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি এবং প্রমার শিশুদের পরিবেশনায় পূর্ণাঙ্গ প্রযোজনা ‘রঙিন ফানুস’ দিয়ে সাজানো ছিল ছিমছাম অনুষ্ঠানটি। শিশু বিভাগের আবৃত্তিশিল্পীদের মধ্যে সৈয়দা মাইশা জহির নির্মলেন্দু গুণের ‘গভর্মেন্টের টাকা’, যারিন সাদাফ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাকাল’, মৌমিতা চৌধুরী সুকুমার রায়ের ‘জীবনের হিসাব’, তাসনুভা নূর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লুকোচুরি’, জয়গুন নিশাত সুকুমার রায়ের ‘পণ্ডশ্রম’, ফারাহ ফেরদৌস কাজী নজরুল ইসলামের ‘খুকী ও কাঠবিড়ালী’, লামিয়া দিলশাদ ওয়াজিহা আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোনো এক মাকে’, আবরার আহমেদ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, সাফওয়ান নেওয়াজ রাশেদ রউফের ‘স্বাধীনতার ডানা’ কবিতাগুলো আবৃত্তি করেন। একক আবৃত্তি শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিশুদের পরিবেশনায় পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তি। অনুষ্ঠানে সহজপাঠ-ফুলকির বৃন্দ প্রযোজনা্র‘ছড়ার মজা ছন্দে বলি’, তারুণ্যের উচ্ছ্বাস ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, সুচয়ন ললিতকলা কেন্দ্র ‘ছড়ার মেলা’ এবং নির্মাণ আবৃত্তি অঙ্গন ‘ফুল হয়ে ফুটাবো’ পরিবেশন করে। প্রমার পূর্ণাঙ্গ প্রযোজনা রঙিন ফানুস-এ অংশগ্রহণ করেন সৈয়দা মাইমা জহির, ফারাহ ফেরদৌস, যারিন সাদাফ, মৌমিতা চৌধুরী, জয়গুণ নিশাত, আদিবা শেহজাদ, মো. গোলাম সারওয়ার, তাসপিয়া তাসনিম, সাজনীন আক্তার, মো. রিফাত বদরুল, শামীম আরা আক্তার, রামিসা ফারিহা, নাফিসা আফরিন, আসমা আক্তার।