প্রমার আবৃত্তি কর্মশালা ১১ মে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমার আবৃত্তি কর্মশালার ৩১তম ব্যাচের ক্লাস শুরু হবে ১১ মে। শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে নয়টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন শামসুদ্দিন হায়দার ডালিম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সরোয়ার, রবিশংকর মৈত্রী, ড. কুন্তল বড়ুয়া, অসীম দাশ প্রমুখ।কর্মশালার ভর্তি ফরম চেরাগি পাহাড় মোড়ে বাতিঘর, চকবাজারের অজন্তা লাইব্রেরি, কেয়ারি বুক ইন, নিউমার্কেটে কারেন্ট বুক সেন্টার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মউর দোকানে পাওয়া যাবে। বিস্তারিত ফোনে ( ০১৭১১ ৯৮৩০০৮, ০১৮১৯ ৬৪০৫১৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।