প্রমার আয়োজনে ভারতীয় সহকারী হাইকমিশনারের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষের হাতে প্রমার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা
চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষের হাতে প্রমার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা

ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষের বিদায় উপলক্ষে আবৃত্তি সংগঠন প্রমার আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফি। প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, সোমনাথ ঘোষ যে কদিন চট্টগ্রামে ছিলেন তত দিন তিনি চট্টগ্রামের জন্য উন্নয়নমূলক কাজ করে গেছেন। সংস্কৃতির ক্ষেত্রে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার কারণে তিনি চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছেন। চট্টগ্রামবাসী তাঁকে চিরদিন মনে রাখবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থার চট্টগ্রামের সভাপতি নৃত্যশিল্পী শারমিন হোসেন ও সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি স্বর্ণময় চক্রবর্তী। প্রমার পক্ষ থেকে শুভেচ্ছা সংবর্ধিত অতিথিকে স্মারক, অভিনন্দনপত্র ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে নরেণ আবৃত্তি একাডেমি, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি অঙ্গন, ঐকতান পরিবার, ত্রিস্বর আবৃত্তি সংঘসহ বেশ কয়েকটি সংগঠন সোমনাথ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন প্রমার কংকন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া ও রাজু দাশগুপ্ত। সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন।