প্রমার কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমা আবৃত্তি সংগঠন নিয়মিত আয়োজন করছে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। চার মাস অন্তর এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার ২৬তম ব্যাচের কর্মশালায় উপস্থিত ছিলেন একুশে পদক পাওয়া নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এতে তিনি নাটক ও আবৃত্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘সংস্কৃতিকর্মীরা অনেক ত্যাগের মাধ্যমে এখনো সংস্কৃতিচর্চা বেগবান রেখেছেন। নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে প্রমা আবৃত্তি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। রামেন্দু মজুমদারের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রমার সদস্য সালমা জাহান ও সানজিদা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহিত বিশ্বাস। উপস্থিত ছিলেন জেরিন মিলি, শাহেদুল ইসলাম, তাজুল ইসলাম, মো. মাসুদ, সাইফুর রহমান, সোনিয়া ইসলাম, মঞ্জুর মুন্না প্রমুখ।