প্রমার কর্মশালা ৭ জুন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৪তম ব্যাচের উদ্বোধন ও ৩৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান আগামীকাল ৭ জুন শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। উল্লেখ্য চার মাসব্যাপী কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১ ৯৮৩০০৮, ০১৮১৯ ৬৪০৫১৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।