প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৯তম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ, টিভি রিপোর্টিং, আর জে পারফর্মিং, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব শামসুদ্দিন হায়দার ডালিম, জ ই মামুন, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফাসহ নাট্যব্যক্তিত্ব, কবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কর্মশালায় শিশুদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১৯৮৩০০৮, ০১৮১৯৬৪০৫১৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বাতিঘর (প্রেসক্লাব), মউর দোকান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অজন্তা লাইব্রেরি (চকবাজার), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), শাহ্ জালাল সুইটস (নাসিরাবাদ মহিলা কলেজের সামনে), রুমি ফটোস্ট্যাট (কমার্স কলেজের পাশে), শফির দোকানে (শিল্পকলা একাডেমী) ফরম পাওয়া যাবে। বিজ্ঞপ্তি