প্রমার টেলিভিশন রিপোর্টিংবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমার টেলিভিশন রিপোর্টিংবিষয়ক কর্মশালায় অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা
প্রমার টেলিভিশন রিপোর্টিংবিষয়ক কর্মশালায় অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা

প্রমা আবৃত্তি সংগঠনের নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় ২৭ সেপ্টেম্বর শনিবার শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণার্থীদের টেলিভিশন রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই. মামুন। ক্লাসের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রমা’র সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। জ. ই. মামুন তাঁর বক্তব্যে বলেন, ‘টেলিভিশন সাংবাদিকতাকে পেশাগতভাবে গ্রহণ করার জন্য নিয়মিত চর্চা ও প্রমিত উচ্চারণের বিকল্প নেই, সঠিক পথে নিরন্তর চর্চাই শিল্পীকে সফলতা এনে দেবে।’
আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রমার সহ-সভাপতি শর্মিষ্ঠা বড়ুয়া। আলোচনা পর্ব শেষে টেলিভিশন সাংবাদিকতার কলাকৌশল নিয়ে জ.ই. মামুন প্রশিক্ষণ প্রদান করেন। এই পর্বে তিনি তাঁর দীর্ঘদিনের টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতা বর্ননা করেন। বিজ্ঞপ্তি