প্রমার প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমা আবৃত্তি সংগঠনের চার মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ২২ জুলাই। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন প্রমার প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম। বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক ও রেডিও টুডের চট্টগ্রাম ব্যুরোর প্রধান বিশ্বজিৎ পাল। বিজ্ঞপ্তি।