প্রমার শামসুর রাহমান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম শামসুর রাহমান। অনুপম রচনার অজস্র ধারায় তিনি সাহিত্যকে করেছেন সমৃদ্ধ, জীবনকে করেছেন আলোকিত। কবির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে প্রমা আবৃত্তি সংগঠন নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করে ‘তুমি নিঃশ্বাস তুমি হূত্স্পন্দন’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। রাশেদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন জেরিন মিলি, বিশ্বজিৎ পাল, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না, সানজিদা খানম, নাজমুল আলিম সাদেকী, জোবায়েদ জুয়েল, রাজু দাশগুপ্ত, আরেফিন নিগার প্রমুখ।কবিকে নিবেদিত কবিতা পাঠ করেন জিন্নাহ চৌধুরী, মিলি চৌধুরী, মাহবুবুর রহমান, ফারুক তাহের, সুবিচার রহমান এবং তাজমুন নাহার।