প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৮তম ব্যাচের কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবাদ পাঠক ও উপস্থাপক শামসুদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোহিত বিশ্বাস। অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কিশোয়ান জাহান।অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিশ্বে বাংলা ভাষা ও বাংলাদেশকে তুলে ধরার জন্য সঠিকভাবে উপস্থাপন করা দরকার। এ জন্য শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনাবিষয়ক জ্ঞান অর্জন জরুরি। এ লক্ষ্যে প্রমা আবৃত্তি সংগঠন যে নিয়মিত কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি বলেন, প্রমার এ কার্যক্রম বর্তমান তরুণ প্রজন্মকে সঠিক ও শুদ্ধ জীবনচর্চায় অভ্যস্ত হতে সাহায্য করবে, মানুষের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করবে। অনুষ্ঠান শেষে তিনি সংবাদ পাঠ ও উপস্থাপনাবিষয়ক ক্লাস পরিচালনা করেন।ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রমার সদস্য তাজুল ইসলাম, নাজমুল আলিম, সোনিয়া ইসলাম, মিল্টন দাশ, সালমা জাহান, রাবেয়া সুলতানা, জোবায়ের জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি।