প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ক্লাস শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীতে প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৭তম ব্যাচের ক্লাস আগামীকাল ১৩ জুন শুরু হবে। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ, টিভি রিপোর্টিং, আর জে পারফর্মিং, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার, এটিএন বাংলার হেড অব নিউজ জ.ই মামুন, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফাসহ নাট্যব্যক্তিত্ব, কবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কর্মশালায় শিশুদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১১-৯৮৩০০৮, ০১৮১৯-৬৪০৫১৫। বিজ্ঞপ্তি।