প্রমার শুদ্ধ উচ্চারণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৯তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে।গত ৩০ সেপ্টেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান।শামসুদ্দিন হায়দার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে প্রমা এ ধরনের কর্মসূচি নিয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমার আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।