প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭ নভেম্বর প্রমা আবৃত্তি সংগঠনের সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। অতিথি ছিলেন চট্টগ্রাম সংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফি, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সিএমসিএলের ব্যবস্থাপক শ্যামল কুমার পালিত। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
আবৃত্তিশিল্পী এ টি এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও বৃন্দ আবৃত্তি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।