প্রমার স্বাধীনতা উৎসব কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে কাল শুক্রবার নগরের ডিসি হিলে শুরু হচ্ছে দুদিনের স্বাধীনতা উৎসব। বিকেল সাড়ে তিনটায় বের করা হবে শোভাযাত্রা। চারটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে কবি নির্মলেন্দু গুণ ও মাহবুব হাসানকে। এ পর্বে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, গবেষক মাহবুবুল হক, অধ্যাপক মো. সাইদুর রহমান হিলালী ও সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মাহমুদুজ্জামান বাবু, সুজিত রায় ও শ্রেয়সী রায়ের একক সংগীত, বাবুল জলদাসের ঢোলবাদন, লালনের গান, আদিবাসী নৃত্য, দলীয় নৃত্য, যন্ত্রসংগীত ও আবৃত্তি। সমাপনী দিন শনিবার বিকেল চারটায় আলোচনা সভায় অংশ নেবেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, অধ্যাপক ইদ্রিস আলী ও লেখিকা ফেরদৌস আরা আলীম। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে কিরণচন্দ্র রায়, মৃণাল ভট্টাচার্য, কল্পনা লালার একক সংগীতসহ বিভিন্ন সংগঠনের নাচ, গান ও আবৃত্তি। বিজ্ঞপ্তি।