প্রমোট ফ্যাশনের জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমোট ফ্যাশন আয়োজিত ফ্যাশন শোতে মডেলদের ক্যাটওয়াক
প্রমোট ফ্যাশন আয়োজিত ফ্যাশন শোতে মডেলদের ক্যাটওয়াক

জমজমাট ফ্যাশন কিউ ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জুন প্রমোট ফ্যাশন অ্যান্ড ড্যান্স একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এই ফ্যাশন শোর উদ্বোধন করেন শিল্পী খালিদ আহসান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। অতিথি ছিলেন সাংবাদিক হাসান ফেরদৌস, চৌধুরী ফরিদ, অনিন্দ্য টিটু, মো. ফারুক, ফেরদৌস শিপন, আলোকচিত্রী কমল দাশ প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে খালিদ আহসান বলেন, প্রমোট ফ্যাশন অ্যান্ড ড্যান্স একাডেমি আয়োজিত এই ফ্যাশন শো বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। সেই সঙ্গে বাংলাদেশের প্রচলিত ধারার ফ্যাশনকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক লিটন দাশ।
উদ্বোধনী পর্বের পর মঞ্চে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান ও ফ্যাশন শো। দেশের খ্যাতনামা ফ্যাশন হাউসগুলোর পোশাক পরে র্যা ম্পে হাঁটেন মডেলরা। ফ্যাশন কিউয়ের পাশাপাশি নাচ পরিবেশন করেন শুভ্রা সেনগুপ্ত, প্রমা অবন্তী, স্বপন দাশ, স্বপন বড়ুয়া এবং সূচনা বণিক।
ফ্যাশন ডিজাইনারদের মধ্যে উপস্থিত ছিলেন কমলা দাশগুপ্ত, এম ডি মিজান ও মাঈন উদ্দীন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জয় দে, বিজয় বড়ুয়া, সাঈফ খান এবং নাবিলকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।