প্রয়াসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াসের মাসব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নেতারা
প্রয়াসের মাসব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নেতারা

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। গত ৩১ জুলাই নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মানজারে খোরশেদ আলম। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মো. মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান সন্তোষ কুমার নন্দী, মাল্টি প্রজেক্ট ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোমিনুল হক, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি।