প্রয়াসের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের সংগঠনের বর্ষপূর্তি ও গুণীজন সম্মাননা উপলক্ষে প্রস্তুতিসভা ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মুমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান সন্তোষ কুমার নন্দী, মেরেডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, এডোর এসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সংগঠনের পরিচালক মহসীন উল কাদের। বিজ্ঞপ্তি।