প্রয়াসের সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সংগঠনের বর্ষপূর্তি এবং গুণীজন সম্মাননা উপলক্ষে এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ছিলেন হাসান মুরাদ চৌধুরী। গত শুক্রবার বিকেলে নগরের পূর্ব নাসিরাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াসের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবিরকে সপ্তম বর্ষপূর্তি ও প্রয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানের চেয়ারম্যান, সংগঠনের পরিচালক চৌধুরী সাহাদাত হোসেনকে কো-চেয়ারম্যান এবং প্রয়াসের সহসভাপতি কিবরিয়া হোসাইনকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।