প্রযুক্তি এড়াবে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণে সবার প্রথম পছন্দ ট্রেন। ট্রেনে ভ্রমণের মজাই আলাদা। এ ছাড়া সড়কপথে যেভাবে দুর্ঘটনা ঘটে, রেলপথে এ সংখ্যা কম। কিন্তু ট্রেন যদি দুর্ঘটনায় পতিত হয়, সে ক্ষেত্রে প্রাণহানিও ঘটে বেশি। আর মুখোমুখি সংঘর্ষ হলে এর চিত্র হয় ভয়াবহ।ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে নতুন এক প্রযুক্তির উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ কৌশল বিভাগ থেকে সদ্য পাস করা দুই তরুণ প্রকৌশলী খিজির মাহমুদ ও মো. রিয়া সাদ আজিম।প্রযুক্তিটির কার্যপ্রক্রিয়া প্রসঙ্গে রিয়া সাদ আজিম বলেন, এ প্রযুক্তি দুটি ট্রেনের অবস্থান নির্ণয় করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন দুটিকে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা করবে। রেললাইনে ট্রেনের অবস্থান জানতে কিছু সেন্সর লাগানো থাকবে। যার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ট্রেনের অবস্থান ও গতি প্রধান নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা যাবে। যদি কোনো ট্রেন ত্রুটিপূর্ণ নির্দেশনা অথবা অসাবধানতাবশত মুখোমুখি অবস্থানে চলে আসে, তাহলে প্রধান নিয়ন্ত্রণকক্ষে অ্যালার্ম বেজে উঠবে; ফলে ট্রেনের অবস্থান নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। যদি এটি করা সম্ভব না হয়, তাহলে মুখোমুখি সংঘর্ষের আগেই যেকোনো একটি ট্রেনের লাইন পরিবর্তন করে দিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যাবে। এ জন্য প্রধান নিয়ন্ত্রণকক্ষের কম্পিউটারে একটি সফটওয়্যার থাকবে, যার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে বসেও ট্রেনের লাইন পরিবর্তন করা যাবে। এ ছাড়া সফটওয়্যারটির মাধ্যমে প্রধান নিয়ন্ত্রণকক্ষে বসেও ট্রেনের অবস্থান ও গতি সব সময় পর্যবেক্ষণ করা যাবে।জানা গেছে, প্রযুক্তিটি তৈরিতে ব্যবহূত হয়েছে মোটর, মাইক্রো কন্ট্রোলার, সেন্সর, কমিউনিকেশন ক্যাবল, ভিজ্যুয়াল বেসিক, কন্ট্রোল রুম সার্ভার, পিসি কানেক্টর, রেলওয়ে কলিশন এভইডিং সফটওয়্যার। খরচ হয়েছে পাঁচ হাজার টাকা। প্রযুক্তিটি উদ্ভাবনের আগ্রহ কীভাবে পেয়েছেন, এ প্রশ্নের জবাবে খিজির মাহমুদ বলেন, ‘২০০৮ সালের ১৩ মে রাজধানী ঢাকার পূর্ব প্রান্তের একটি স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও ১২ জন আহত হয়। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেস ও নোয়াখালীগামী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এর কিছুদিন পর ২০০৯ সালের ২২ জুন রাজধানীর কমলাপুর স্টেশনে চট্টগ্রাম থেকে আগত মহানগর প্রভাতি ও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ঈশা খাঁ এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়। এরপর সর্বশেষ ২০১০ সালের ৮ ডিসেম্বর নরসিংদীতে মহানগর প্রভাতি ও চট্টলা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৫৯ জন নিহত ও ১৫৯ জন আহত হয়। মূলত এ ধরনের হূদয়বিদারক ঘটনাগুলো দেখেই এ প্রযুক্তিটি উদ্ভাবনের চিন্তা করি। এ প্রযুক্তিটি ব্যবহূত হলে এ ধরনের দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব।’