প্রযুক্তি ও তারুণ্য

সেদিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ক্যাম্পাসে তথ্যপ্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের আনাগোনা একটু বেশিই ছিল। কারণ কী? কারণ ১৬ জুন এসইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘ইয়ুথ নিউজ নেটওয়ার্ক’ নামে এক ব্যতিক্রমী কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন ক্যাম্পাসভিত্তিক সংবাদক্ষেত্র ক্যাম্পাস টু ক্যারিয়ার-এর নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও একই প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ কনসেপ্টর জাহিদ হোসাইন খান।
কর্মশালায় ক্যাম্পাস টু ক্যারিয়ার-এর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস তরুণদের জন্য বিশেষায়িত নিউজ নেটওয়ার্কের সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবর্তিত বিশ্ববাস্তবতায় প্রযুক্তিকে সঙ্গে নিয়েই সামনে চলতে হবে। তবে সবচেয়ে জরুরি খবরের বস্তুনিষ্ঠতা।’
কর্মশালার আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাব। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক সজীব সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষকেরা।