প্রযুক্তি বাজারে এল স্মার্ট ফোনের মোশি কভার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে মোশি ব্র্যান্ডের স্মার্ট কভার। আইফোনের জন্য বিশেষভাবে তৈরি মোশি স্মার্ট কভারের সঙ্গে রয়েছে স্ক্রিন প্রোটেক্টর। আর আইপ্যাডকে ধুলাবালু থেকে নিরাপদ রাখার পাশাপাশি স্ট্যান্ড হিসেবেও কাজ করে মোশি আইপ্যাড স্মার্ট কভার। মোশি স্মার্ট কভার ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে আইপ্যাড স্লিপ মুডে চলে যায়, আবার খোলা মাত্রই সচল হয়। একইভাবে টাচস্ক্রিন বাটন ও ক্যামেরার কোনো ক্ষতি হয় না। রং ভেদে এটি কালো, ধূসর ও বেগুনি রঙের হয়ে থাকে। অপরদিকে আইফোন ফাইভের জন্য তৈরি মোশি ব্র্যান্ডের অভিনব আচ্ছাদনটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট ফ্রেম এবং ভেগান লেদার ব্যাকপ্লেট। ঢাকনায় আচ্ছাদিত থাকলেও কি-বোর্ডগুলো কাজ করে সাবলীল ভাবে। মোশি আইপ্যাড স্মার্ট কভারের দাম চার হাজার ৬০০ টাকা এবং আইফোন কভারের দাম তিন হাজার ৮০০ টাকা। নিজস্ব প্রতিবেদক