প্রযুক্তি বাজারে নতুন পণ্য
সম্প্রতি প্রযুক্তি বাজারে এসেছে বেশ কয়েকটি নতুন পণ্য। এগুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের আলোকিত ডট কমে।দেশি ব্র্যান্ডের ডেস্কটপ পিসি: দেশি ব্র্যান্ডের ডেস্কটপ পিসি সিএসএম নক্ষত্র পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। দ্বিতীয় প্রজন্মের এই পিসিটিতে রয়েছে ৫০০জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র্যাম, ইন্টেল মাদারবোর্ড ও কোর আই থ্রি ৩.৩ গিগাহার্জ প্রসেসর এবং ডিভিডি রাইটার। দুই বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও পিসিটির সঙ্গে রয়েছে অরিজিনাল এক্সপি অপারেটিং সিস্টেম।এক্সট্রিম ব্র্যান্ডের স্পিকার: বাজারে এসেছে এক্সট্রিম ব্র্যান্ডের চারটি নতুন মডেলের স্পিকার। এগুলোর মডেল হচ্ছে এক্স ২১৪৭এ, এক্স ১০১, এক্স ১০২ এবং এক্স ১১৮। ইনডোর এবং আউটডোর উভয় স্থানে ব্যবহার করা যাবে। প্রত্যেকটি মডেলের স্পিকারেরই বড় একটি সুবিধা হলো, ইউএসবি ড্রাইভ থেকে সরাসরি অডিও উপভোগ করা যাবে। ডেলের নতুন এলইডি মনিটর: ডেল ব্র্যান্ডের ই ১৯১২এইচ মডেলের নতুন এলইডি মনিটর এসেছে বাজারে। সাড়ে ১৮ ইঞ্চি প্রশস্ত এলইডি মনিটরটি এনার্জি স্টার সার্টিফাইড। এই মনিটরটি মার্কারিমুক্ত, বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এইচপির তৃতীয় প্রজন্মের ল্যাপটপ: বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের ৪৭৪০এস মডেলের নতুন নোটবুক। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে সাড়ে ১৭ ইঞ্চি এলইডি ডিসপ্লে। ল্যাপটপটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং গেমারদের জন্য বিশেষ কার্যকর।টুইন মসের পোর্টেবল হার্ডডিস্ক : বাজারে এসেছে টুইন মসের পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ। ইউএসবি ৩.০ প্রযুক্তির এই হার্ডডিস্ক ড্রাইভটির মাধ্যমে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা স্থানান্তর করা যায়। দেড় শ গ্রাম ওজনের হার্ডডিস্কটি সহজেই পকেটে নিয়ে চলাফেরা করা যায়। এটি উইন্ডোজ ২০০০/এক্সপি/ভিস্তা/সেভেন, ম্যাকিন্টোশ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। নিজস্ব প্রতিবেদক