সম্প্রতি প্রযুক্তি বাজারে বেশ কয়েকটি নতুন ও প্রয়োজনীয় পণ্য এসেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সম্পর্কে ধারণা দেওয়া হলো আজকের আলোকিত ডট কমে।এইচপি অল ইন ওয়ান প্রিন্টার: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে এইচপি অফিসজেট ৪৫০০ অল ইন ওয়ান প্রিন্টার। প্রিন্টারটিতে রয়েছে ফটো এবং বর্ডারলেস প্রিন্টিং সুবিধা। প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে ২৮ পৃষ্ঠা সাদা-কালো এবং ২২ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। প্রিন্টিংয়ের পাশাপাশি এই যন্ত্রটি দিয়ে ফটোকপি, স্ক্যান, ফ্যাক্স এবং নেটওয়ার্ক প্রিন্ট করা যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই মাল্টিফাংশনাল প্রিন্টারটির দাম পড়বে ১৪ হাজার ৫০০ টাকা।টুইনমসের ১ টেরাবাইট হার্ডডিস্ক: বাজারে এসেছে টুইনমস ব্রান্ডের প্রোবক্স মডেলের ১ টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্ক। ২ দশমিক ৫ ইঞ্চি আকৃতির এই হার্ডডিস্কে রয়েছে ৮ মেগাবাইট ক্যাশ মেমোরি। হার্ডডিস্কটি উইন্ডোজ ২০০০/এক্সপি/ভিসতা/ সেভেন (৩২/৬৪ বিট), ম্যাকিন্টোশ ১০.৩ এক্স এর পরবর্তী যেকোনো ভার্সন এবং লিনাক্স কার্নাল ২.৪ এর পরবর্তী সকল ভার্সনের অপারেটিং সিস্টেম সমর্থন করে থাকে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে নয় হাজার টাকা। অ্যাপাসারের বহনযোগ্য হার্ডডিস্ক: বাজারে এসেছে অ্যাপাসারের আকর্ষণীয় ডিজাইনের বহনযোগ্য হার্ডডিস্ক। এটি পিসি ব্যবহারকারীদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ ও দ্রুতগতিতে তথ্য স্থানান্তরে সক্ষম। ১ টেরাবাইট ধারণক্ষমতার অ্যাপাসার এসি ২৩৩ মডেলের এই হার্ডডিস্কটির রয়েছে পাঁচটি বিশেষ ফিচার। হার্ডডিস্কে প্রতি সেকেন্ডে ২ দশমিক ৫ জিবি ডাটা স্থানান্তরিত হয়। কারিগরি দৃঢ়তার পাশাপাশি ইএসবি চার্জে চালিত অ্যাপাসারের হাঙরের পিঠের প্রবাহ রেখার মতো নান্দনিক ডিজাইনের হার্ডডিস্কটিতে কখনোই স্ক্র্যাচ পড়বে না। তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত বহনযোগ্য এই হার্ডডিস্কটির দাম রাখা হচ্ছে নয় হাজার ৫০০ টাকা। নিজস্ব প্রতিবেদক।