প্রযুক্তি বাজারে নতুন পণ্য
প্রযুক্তি বাজারে বেশ কয়েকটি নতুন ও প্রয়োজনীয় পণ্য এসেছে। এইচপি ডিজে প্রিন্টার: বাজারে এসেছে এইচপি ডিজে ১০০০ মডেলের ইঙ্কজেট প্রিন্টার। সাশ্রয়ী মূল্যে যাঁরা প্রিন্টার কিনতে চান তাঁদের জন্য এই প্রিন্টারটি বেশ কার্যকর। এইচপি ১০০০ মডেলের এই ইঙ্কজেট প্রিন্টারে রয়েছে ৬০০ ডিপিআই রেজ্যুলেশন, সাদাকালো ১৬ পিপিএম এবং রঙিন ১২ পিপিএম প্রিন্টিং স্পিড। এই মেশিনটি দিয়ে লেটার, লিগ্যাল, ৪ ৬, ৫ ৭, ৮ ১০ সাইজের কাগজ এবং এনভেলপ প্রিন্ট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির খুচরা বিক্রয়মূল্য দুই হাজার ৭০০ টাকা। হুন্দাই ব্র্যান্ডের হেডফোন: সাশ্রয়ী মূল্যে ক্রিস্টাল সাউন্ডের বিশ্বনন্দিত হুন্দাই ব্র্যান্ডের চারটি নতুন হেডফোন দেশের বাজারে এসেছে। সদ্য বাজারে অবমুক্ত হওয়া এমভি মডেলের হেডফোনগুলো দিয়ে ব্যবহারকারী গান শোনার পাশাপাশি কথাও বলতে পারবেন মন খুলে। হেডফোনগুলোর সেনসিভিটি ১১৬ ডেসিবল, ফ্রিকোয়েন্সি রেসপন্স ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ। হেভিট ব্র্যান্ডের গেমপ্যাড: বাংলাদেশের বাজারে হেভিট ব্র্যান্ডের এইচভি-জি ৮৩ মডেলের গেমপেড বাজারে এসেছে। গেমপ্যাডটিতে আছে ভাইব্রেশন ইঞ্জিন, ডুয়েল ভাইব্রেশন ফাংশন, ডাবল কন্ট্রোলার-টারবো কিয়ার এবং অটো ফাংশনসহ নানা ফিচার সুবিধা। নিজস্ব প্রতিবেদক।