প্রিন্টারেই চলবে ফটোকপি ও স্ক্যানের কাজস্যামসাং ব্র্যান্ডের এসসিএক্স-৩৪০১ মডেলের নতুন মাল্টিফাংশনাল এ প্রিন্টার এখন বাজারে এসেছে। এতে রয়েছে ৪৩৩-মেগাহার্জ প্রসেসর এবং ৬৪-মেগাবাইট মেমোরি। ফটোকপির ক্ষেত্রে মেশিনটিতে ডকুমেন্টের ২৫ থেকে ৪০০ ভাগ পর্যন্ত জুম আউটপুট পাওয়া যায়। প্রিন্টারে বাড়তি সুবিধা হিসেবে থাকছে ওয়ান টাচ স্ক্রিন প্রিন্ট এবং ইকো মুডে প্রিন্টিং সুবিধা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ২০ হাজার টাকা। এ থ্রি কালার ইঙ্কজেট অল-ইন ওয়ান প্রিন্টারবিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের এমএফসিজে-৫৯১০ ডি ডব্লিউ মডেলের এ থ্রি সাইজের কালার ইঙ্কজেট অল-ইন ওয়ান প্রিন্টার পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারে। প্রফেশনাল সিরিজের এই প্রিন্টারটির মাধ্যমে লেজার সাইজের পৃষ্ঠা প্রিন্ট, কপি, স্ক্যান, ফ্যাক্স করার পাশাপাশি ডুপ্লেক্স ফিচার থাকায় উভয় পৃষ্ঠায় প্রিন্ট দেওয়া যায়। এর সাদা-কালো প্রিন্টের গতি ৩৫ পিপিএম, কালার প্রিন্টের গতি ২৭ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ৬০০০ বাই ১২০০ ডিপিআই। এ ছাড়া এতে সরাসরি ডিজিটাল মিডিয়া কার্ড, পিক্টব্রিজ ইন্টারফেসের ডিজিটাল ক্যামেরা অথবা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে ফটো প্রিন্ট করা যায়। দাম রাখা হয়েছে ১৯ হাজার টাকা।এন-সিরিজের নতুন নোটবুক: বিশ্বখ্যাত আসুসের এন-সিরিজের এন-৪৬ ভিএম মডেলের নতুন নোটবুক একটি নতুন পণ্য। আসুস সনি কমাস্টার প্রিমিয়াম প্রযুুক্তির এই নোটবুকটির মাধ্যমে উচ্চমাত্রার এবং উন্নতমানের শব্দ শোনা যায়।ধাতুর আবরণ দ্বারা আচ্ছাদিত এই নোটবুকটিতে রয়েছে আকর্ষণীয় কিবোর্ড। বিনোদনের পাশাপাশি ত্রিমাত্রিক অ্যাপ্লিকেশন এবং গেম খেলায় উন্নত পারফরম্যান্স পেতে এতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল, তৃতীয় প্রজন্মের কোরআই-৭ প্রসেসর, ৪-জিবি র্যাম, ৫০০-জিবি হার্ডডিস্ক ও ২-জিবি ভিডিও মেমোরিসহ এম ভিডিও গ্রাফিক্স। এর দাম রাখা হয়েছে ৮৬ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক।