প্রযুক্তি বাজারে এসেছে সর্বোচ্চ ছয়টি ডিভাইস সংযোগ সুবিধাসম্পন্ন তারহীন প্রযুক্তির কি-বোর্ড। লজিটেক কে-২৩০ মডেলের কি-বোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস প্রযুক্তি। পিসি থেকে ১০ মিটার দূরে বসেও আঙুলের সঙ্গে মানানসই এ কি-বোর্ড দিয়ে স্বাচ্ছন্দ্যে টাইপ করা যায়।তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিযুক্ত কি-বোর্ডটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিকানেক্টেবল ইউনিফাইয়িং রিসিভার। কেননা এই রিসিভার দিয়ে একসঙ্গে সংযুক্ত করা যায় ছয়টি ওয়্যারলেস ডিভাইস। কি-বোর্ডটির দাম পড়বে দেড় হাজার টাকা।মিনোল্টার লেজার প্রিন্টার: কনিকা মিনোল্টা ব্র্যান্ডের ম্যাজিক কালার লেজার প্রিন্টার বাজারে এসেছে সম্প্র্রতি। প্রিন্টারটি অন্যান্য ব্র্যান্ডের প্রিন্টারের তুলনায় মানের পাশাপাশি দামের দিক থেকেও সাশ্রয়ী। এই প্রিন্টারের টোনারের খরচও কম। প্রিন্টারটির দাম ১৮ হাজার ৫০০ টাকা। ল্যাপটপ: বাজারে এসেছে এইচপির নতুন ল্যাপটপ। ইন্টেল থার্ড জেনারেশন কোর আই থ্রি প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক।এ ছাড়া পাওয়া যাবে ডিভিডি রাইটার, ওয়াইফাই ল্যান এবং ব্লুটুথ সুবিধা। ল্যাপটপটির অন্যতম আকর্ষণ হলো আট ঘণ্টা পাওয়ার ব্যাকআপ সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম পড়বে ৪৭ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক