প্রযুক্তি সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রযুক্তিময় এ বিশ্বে প্রযুক্তিকে বাদ দিয়ে আমাদের জীবন যাপনের উৎকর্ষের কথা ভাবাই যায় না। আর বিশ্বের চলমান অগ্রযাত্রার পথ ধরে আমরাও এক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। তবে এক্ষেত্রে এখনো কিছু কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যাকে পাশ কাটিয়ে প্রযুক্তি সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আর এ কাজে সহযোগিতা প্রয়োজন সবার। তবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’সম্প্রতি বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে চিটাগাং সায়েন্স ফাউন্ডেশন (সিএসএফ) আয়োজিত ‘ফিউচার বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।নগরের নাসিরাবাদে ‘স্পিকারস কাউন্সিল’ ক্যাম্পাসে আলোচনায় অংশ নেন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মোনাইম, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাস, এস এম শাহাবুদ্দিন, মোহাম্মদ জাকের হোসাইন প্রমুখ।‘ফিউচার বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সিএসএফ-এর সভাপতি কল্যাণ চক্রবর্তী।