প্রযুক্তিবাজারে এইচডি টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিবাজারে এসেছে স্যামসাং ব্র্যান্ডের ৩২ ইঞ্চি পর্দার এইচডি টিভি। টিভিটিতে ইউএসবি মেমোরি কার্ডের সঙ্গে সংযুক্ত করে পছন্দের মুভি দেখা যাবে। এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি, যা জোরালো শব্দ নিশ্চিত করে। এইচডি টিভিটির দাম পড়বে ৩৯ হাজার ৯০০ টাকা। প্রযুক্তিপণ্যের তালিকায় যুক্ত হয়েছে মাইক্রোল্যাব ব্র্যান্ডের মিনি হোম থিয়েটার।
মাইক্রোল্যাবে (সোলো ৯সি মডেল) রয়েছে দুটি স্পিকার। প্রতিটি স্পিকারে রয়েছে ৬ দশমিক ৫ ইঞ্চি আকারের দুটি বেস ড্রাইভার ও একটি করে ১ দশমিক ৫ ইঞ্চি টুইটার। ধুলাবালু থেকে নিরাপদ রাখতে কাঠের ফ্রেমের এই দৃষ্টিনন্দন স্পিকারে রয়েছে ডাস্ট কভার। দূর থেকেই শব্দ নিয়ন্ত্রণের জন্য রয়েছে রিমোটকন্ট্রোলার এবং প্রয়োজনে সরাসরি কন্ট্রোলের জন্য তিনটি হুইল। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এই মিনি হোমথিয়েটারের দাম রাখা হচ্ছে ১৮ হাজার ৫০০ টাকা।
প্রযুক্তিবাজারে পাওয়া যাচ্ছে এমএসআই জেড ৯৭ গেমিং ৯ এসি মাদারবোর্ড। ইন্টেল, পেন্টিয়াম, সেলেরনের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসরে ব্যবহার উপোযোগী মাদারবোর্ডটিতে রয়েছে এম.টু+ প্রযুক্তি, ইউএসবি থ্রি পোর্ট, সেকেন্ডে ছয় জিবি তথ্য আদান–প্রদানে সক্ষম সাটা পোর্ট। গেম খেলার সময় সূক্ষ্ম শব্দগুলোও যেন স্পষ্ট শোনা যায়, সে জন্য এতে ব্যবহার করা হয়েছে অডিও বুস্ট ২, প্রিমিয়াম ডেডিকেটেড অনবোর্ড সাউন্ড কার্ড ও এক্সট্রিম অডিও ড্যাক। গেমিং মুহূর্তগুলো সামাজিক মাধ্যমগুলোয় সহজে শেয়ার করার প্রযুক্তিসুবিধা রয়েছে। ফলে, এই মাদারবোর্ড–সংযুক্ত পিসিতে গেম খেলে প্রতিপক্ষকে পরাস্ত করে অনায়াসে নিজ আধিপত্য বিস্তার করতে পারবেন গেমাররা।