প্রযুক্তিবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে গত বুধবার কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রকৌশলীদের কর্মজীবনের বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা ও এর সমাধানের উপায় তুলে ধরা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, স্বপন কুমার পালিত, হযরত আলী, মো. তারেকুল আলম, মো. আফতাবুর রহমান প্রমুখ। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।কর্মশালায় কর্মজীবনে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে ধারণা দেন গণপূর্ত বিভাগের (চট্টগ্রাম অঞ্চল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক মইনুল ইসলাম। তিনি এসব সমস্যা সমাধানের উপায় নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, সদ্য পাস করা প্রকৌশলীরা কর্মজীবনে ঢুকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হন। তাই এ ব্যাপারে আগে থেকেই জানা থাকলে সেসব ভোগান্তি মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করেন অভিজ্ঞমহল।-চুয়েট প্রতিনিধি